বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগর উপজেলা বিএনপির অভিভাবক, বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাত ৮টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
শ্যামনগরের সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শ্রমজীবী মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় ভরপুর এ আয়োজনটি একসময় মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যার শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে। তিনি সকলকে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভাটি শ্যামনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, ঐক্য ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।