শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

 

গত শুক্রবার (২৯ মে) দুপুরের পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নে আকস্মিক ঝড়ের সময় নারিকেল গাছের চাপায় নিহত স্কুলছাত্রী শারমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

নিহত শারমিন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা সামছুর গাজী ও শাহানারা পারভীনের কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে শারমিনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনার পর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান উপস্থিত ছিলেন।

ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, “একটি শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

শারমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রসাশন

স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।