শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

‎আজ ৩০ শে মে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়। শহীদ হন বাংলাদেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় রাষ্ট্রপ্রধান।
‎বীর মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব জনাব আনোয়ার ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জনাব আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং ডেপুটি এটর্নি জেনারেল ফর বাংলাদেশ জনাব মাসুদুল আলম দোহা।
‎শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল, জি এম বাবলু, আহবায়ক সদস্য আল আমিন, মোমিনুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ইয়াছিন আরাফাত, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব মোঃ রাইহানুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক নূর হোসাইন, সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির লিটন, শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, সিনিয়র সহ সভাপতি মোমিন ঢালী, সাধারন সম্পাদক রিপন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, সরকারী মহসীন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, সিরাজপুর স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন সাধারন সম্পাদক আবু মুছা, উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক মশিউর রহমান বাপ্পি সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎৩০ মে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এরপর কোরআন তিলাওয়াত ও বিকাল ৪ টায় আলোচনা সভা শুরু হয় এ সময় বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী আলোচনা করেন। এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। আছরের নামাজ শেষে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরনের মধ্যে দিয়ে সারাদিব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।