শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

ইসলামের সুমহান বাণী প্রচার ও দ্বীনি আলোচনার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার কদমতলা পি-ডি-কে মিতালী সংঘ মাঠ প্রাঙ্গনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪-৫-২০২৬ স্থানীয় পি-ডি-কে মিতালী সংঘর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।বাদ মাগরিব পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুর রহমান আমিন, উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন

মোঃ রফিকুল ইসলাম বাবুল,অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী।প্রধান বক্তা তার বয়ানে ইসলামের আলোকে নামাজ, রোজা, হালাল-হারাম এবং সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “পবিত্র কোরআন ও হাদিসের অনুসরণই দুনিয়া ও আখেরাতে মুক্তির একমাত্র পথ।”মাহফিলে এলাকার হাজারও ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।