শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

 

কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতবিক্ষত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা গাজী শাহ আলম।

 

শুক্রবার (১ মে ২০২৬) সকালে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরানপুর ও মেন্দীনগর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।

 

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কৈখালী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ১৫টি পরিবারের বসতঘর, রান্নাঘর ও মাটির দেয়াল ভেঙে পড়ে। ঝড়ের তীব্রতায় অনেক ঘরের টিন ও অ্যাসবেস্টস উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র পরিবারগুলো, যাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

 

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে গাজী শাহ আলম তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক সহায়তার হাত বাড়ান। তিনি বলেন,মানুষগুলো খুবই কষ্টে আছে। অনেকের মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও নেই। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

 

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

স্থানীয়দের মতে, দুর্যোগের এমন কঠিন সময়ে গাজী শাহ আলমের উপস্থিতি ও সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে টেকসই পুনর্বাসনের জন্য সরকারি সহায়তাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন তারা।

##