শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী ভাঙন খাল গোড়ার হাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান, একটি সেলুন ও একটি রক্তদান সংস্থার কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায়। এতে করে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেলুন দোকানে থাকা একটি মোটরসাইকেলও আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে শ্যামনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে মোহন টি স্টোরের মালিক প্রদীপ কুমার (পিতা: রবীন্দ্র গায়েন) নগদ অর্থসহ প্রায় ৭০ হাজার টাকার বেশি ক্ষতির সম্মুখীন হন। সৌখিন হেয়ার কাটিং সেন্টারের মালিক জাকারিয়া (পিতা: জিব্রাইল গাজী) প্রায় ৪০ হাজার টাকার মালামাল এবং একটি মোটরসাইকেল হারান। এছাড়া সততা রক্তদান সংস্থা, যা সাইফুল, পঞ্চনন গায়েন ও সাব্বির রাজুর পরিচালনায় পরিচালিত, তাদের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র