শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গোলাখালী থেকে ৪১ বোতল বিদেশি মদ জব্দ শ্যামনগরে কিশোর গ্যাংয়ের মাদক তৎপরতা: এলাকাজুড়ে আতঙ্ক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

 

রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে রমজান সোমবার (১৬ মার্চ) বিকাল পাঁচটায় শ্যামনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামসুজ্জাহান কণক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ।

 

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতা পেশার মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালেক।

ইফতার মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।