শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে ৮ মার্চ (রবিবার), EDRCS প্রকল্পের আওতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নবলোক পরিষদ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর সহযোগিতায়, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা এর- আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে আশ্রয়ণ প্রকল্পের নারী, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন সেবায় তাদের অভিগম্যতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম. আব্দুর রউফ এছাড়াও স্থানীয় নারী নেত্রী, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।