মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

পবিত্র মাহে রমজানের পঞ্চম রমজানে সাতক্ষীরার শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের সহধর্মিণী ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এবং মরহুমার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা মমতাজ ওয়াহেদ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং শ্যামনগর একা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন একজন দানশীল ও সমাজসেবী নারী। শ্যামনগরের অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেদিন শ্যামনগরে নেমে আসে শোকের ছায়া। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়।

সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।