শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে মাদক বিরোধী সভা বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আবু কাওছার মিঠু
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ সভা, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বরুণা, নাওড়া, রাতালদিয়া, কাদিরারটেক, বসুলিয়া, নিমেরটেক গ্রামের মানুষ অংশ নেন।

৬সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা মানবন্ধন পূর্বক বরুণা মধ্যপাড়া এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন। মাদকবিরোধী এ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম, শিক্ষক আহসান উল্লাহ, স্থানীয় শিক্ষানুরাগী হাজী মো. আমান উল্লাহ, তানভীর আহমেদ সোহেল, খোরশেদ আলম, আয়নাল খা, সোবহান ভুঁইয়া, সাইজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য সেবন ও কেনাবেচা করলে তাদের পরিবারকে গ্রামছাড়া করা হবে। আইনের হাতে তুলে দেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পরে বিক্ষোভকারীরা বরুনা-নাওড়া সড়কের বরুণা বাজার এলাকায় তারা বিক্ষোভ ও মানবন্ধন করে।
উল্লেখ্য রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, বরুণা, নগরপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীরা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গত ২২আগষ্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় রূপগঞ্জে মাদকের হাট, তিন শতাধিক স্পট নিয়ন্ত্রনে ৩৫সিন্ডিকেট, শিক্ষার্থী ও তরুণরা ঝুঁকছেন মাদক সেবনে শিরোনামে সংবাদ প্রকাশের পর তারা এ কর্মসূচি পালন করে।