রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদী শিবপুর মডেল থানার পুলিশ ৭২ ঘন্টার মধ্যে পিক আপ সহ ৫ ডাকাত গ্রেফতার ।

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ। নরসিংদীর শিবপুর মডেল থানা পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফের বাড়িতে অজ্ঞাতনামা ১০/১২ জনের ডাকাত দল গ্রিল কেটে বিল্ডিং এ প্রবেশ করে হানিফের স্ত্রী নাজনীন বেগমকে মারধর করা সহ পরিবারের সকল সদস্যকে জিম্মি করে সাত ভরি স্বর্ণ,নগদ টাকা সহ সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় নাজনীন বেগম বাদী হয়ে শিবপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলা নং ২৬ (১০)২৪ ধারা ৩৯৫ /৩৯৭ । ডাকাতির মামলার অভিযোগের প্রেক্ষিতে এসআই সাদিকুর রহমানকে তদন্ত ভার দেওয়া হয় । নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই সাদেক এর নেতৃত্বে শিবপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে উক্ত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেন এবং ০৫ জন ডাকাতকে গ্রেফতার করিতে সক্ষম হন । ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেন ও এক ডাকাতের নিকট থেকে ডাকাতির লুন্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করিতে সক্ষম হন । গ্রেফতারকৃত দুইজন ডাকাত ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। গ্রেফতারকৃত ডাকাতদের নাম ও ঠিকানা , ১।সোহাগ মিয়া (১৯)পিতা-মৃত নুরুল ইসলাম সাং-কল্যাণপুর গাইনপাড়া থানা- দৌলতপুর জেলা- কুষ্টিয়া , ২।আল আমিন মিয়া (২২) পিতা ঃ এটা আব্দুর রশিদ সাং -কারারচর থানা শিবপুর জেলা -নরসিংদী, ৩।মোহাম্মদ মাসুম মিয়া ,(৩০)পিতা ঃ নুরুল ইসলাম সাং জুগলী থানা- পূর্বধলা জেলা- নেত্রকোনা, ৪।মাজহারুল ইসলাম (২৮)পিতা ঃ মৃত মজনু মিয়া সাং-হল্লাখালি থানা- কলমাকান্দা জেলা -নেত্রকোনা , ৫ ।আলামিন ওরফে আমিন (৩০)পিতা ঃ মৃত রাজা মিয়া সাং -বাগাইকান্দি (চর আড়ালিয়া) থানা -রায়পুরা জেলা- নরসিংদী। এ ব্যাপারে শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ আফজাল হোসেন বলেন স্থানীয় ও বহিরাগত ডাকাত দল দলগত ভাবে রাত্রে আধারে পিক আপ গাড়ি ও বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে ,যে গ্রামে ডাকাতি করা সিদ্ধান্ত নেয়া হয় সেই গ্রামের ডাকাত জড়িত থাকে । তিনি আরো বলেন, শিবপুর বাসী সহযোগিতা করিলে আমি শিবপুর থেকে ডাকাত ,কিশোর গ্যাং, ছিনতাই,মাদক নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ।