রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জিলানীর উপর হামলা ও দিদার হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ কামরুজ্জামান (রানা)।
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

 

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ): সংবাদদাতা শেখ কামরুজ্জামান (রানা)।

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও দিদার হত্যার আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক অনামিকা, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।

 

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে তার গাড়িবহরটি পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল স্শস্ত্র মানুষ গাড়ির গতি রোধ করে ভাংচুর চালায়। ভাংচুর করা হয় জিলানীর গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তাদের সন্তানসহ বিএনপি’র কমপক্ষে অর্ধশত নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশের সার্বিক সহোযোগিতা করেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ সকল নেতা কর্মী ও সকল সমর্থক।