সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে এক সংবাদ সম্মেলনে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী মোঃ আব্দুল মজিদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশন সহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, গত ২৯ মার্চ রাতে তার শ্বশুর মোঃ জয়নাল গাজীর দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার চিহ্নিত ব্যক্তি মোঃ মনজুরুল ইসলাম (বাবু)-কে জিজ্ঞাসাবাদ করলে সে স্বেচ্ছায় চুরির কথা স্বীকার করে এবং জানায়, তার সঙ্গে হাসান ও আল মামুন জড়িত।
তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই স্বীকারোক্তি নেওয়া হয় এবং কাউকে কোনো প্রকার শারীরিক নির্যাতন করা হয়নি। এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ আহসান উল্ল্যাহ গাজী, পদ্মপুকুর ইউনিয়নের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলামের সামনেও অভিযুক্তরা চুরির দায় স্বীকার করে। পরবর্তীতে গ্রাম্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের শ্যামনগর থানায় নেওয়া হলে সেখানেও তারা স্বীকারোক্তি প্রদান করে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২ এপ্রিল আপোষ-মীমাংসার ভিত্তিতে অভিযুক্তরা মোট ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার লিখিত অঙ্গীকার করে। এর মধ্যে মনজুরুল ইসলাম ৪০ হাজার টাকা এবং হাসান ও আল মামুন প্রত্যেকে ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা স্বীকার করে থানায় মুচলেকা প্রদান করে।কিন্তু পরবর্তীতে অভিযুক্তরা শ্যামনগরে ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিক পত্রিকায় (দৈনিক দিনকাল) মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ করেন তিনি।মোঃ আব্দুল মজিদ উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” তিনি সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
##