সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক প্রদান

মোঃ আবু কাওছার মিঠু
Update Time : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ৭টি ইউনিয়নের ৬৮ জন নারী কর্মীর প্রত্যেককে ১লাখ ১৯ হাজার ২ শ ২৪ টাকার চেক ও সনদ প্রদান করা হয়।
উপজেলা প্রকৌশলী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী মোঃ আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ পূর্বাচল রাজস্ব সার্কেল এসিল্যান্ড ওবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আশরাফুল ইসলাম, শফিউল আলম, শাহনেওয়াজ ভুইয়া, সিও জুবায়ের ও হিসাব রক্ষক এমএম সুলতান মাহমুদ।
পরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক তুলে দেন অথিতিবৃন্দ। ####

তাং- ০৫-০৯-২৪ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি