সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম:
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শ্যামনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ “কৈখালী হবে শ্রমজীবী মানুষের নিরাপদ ঠিকানা”—নির্বাচনী জনসভায় গাজী নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা শ্যামনগরে লোনা পানি প্রবেশের প্রতিবাদে নারীদের ওপর হামলা, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাজনৈতিক স্বার্থসিদ্ধির বলি আদমজী জুট মিলস : বন্ধের ১৭ বছর আজ

Reporter Name
Update Time : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২০০২ সালের ৩০ শে জুন। দিনটি আর দশটি সাধারন মানুষের জন্য একটি সাধারন দিন হিসেবেই কেটে গিয়ে ছিলো। কিন্তু ব্যাতিক্রম ছিলো আদমজী বাসীর জন্য। তাদের জন্য দিনটি ছিলো বেদনাদায়ক এবং স্বপ্ন ভঙ্গের দিন। কারন ঐদিন তাদের স্বপ্ন এবং ভালোবাসায় ঘেরা আদমজী জুট মিলস বন্ধ ঘোষনা করা হয়। বেকার হয়ে যায় আদমজীতে কর্মরত ২৪ হাজার ৯ শত ১৬ জন কর্মকর্তা এবং কর্মচারী। বন্ধের সময় তাদের পাওনা ৩৫ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজার টাকা পরিশোধ করে দেওয়া হলেও তাদের কষ্টের তুলনায় এই পাওনা ছিলো অতিশয় নগন্য। আদমজী জুট মিলস এর যাত্রার ইতিহাসটা যতটা সুখকর ছিলো, বন্ধের ইতিহাসটা তার চাইতেও শতগুন যন্ত্রনাদায়ক ছিলো। পাকিস্তানের ধনাঢ্য আদমজী পরিবারের তিন ভাই মিলে আদমজী জুট মিলস গড়ে তুলেন। ১৯৫১ সালের ১২ই ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ায় ২৯৭ একর জমির উপর গড়ে উঠে প্রতিষ্ঠানটি। ১৭০০ হেসিয়ান এবং ১০০০ সেকিং লুম নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যাত্রা শুরুর পর থেকেই ব্যবসা সফল হয় প্রতিষ্ঠানটি। তখনকার সময়ে আদমজী জুট মিলস এর মাধ্যমে প্রতি বছর ৬০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতো বাংলাদেশ। ব্যবসা সফল এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রপতির আদেশে ১৯৭৪ সালের ২৬ শে মার্চ জাতীয় করন করা হয়। তখন আদমজী জুট মিলস এর বার্ষিক উৎপাদনের মূল্যমান ছিলো ২১০ কোটি টাকা। এত সফলতার পরেও লোকসান এবং সন্ত্রাসী কর্মকান্ডের অজুহাতে বন্ধ করে দেওয়া হয় মিলটি। আদমজী জুট মিলস কে কেন্দ্র করে ঐসময়ে আদমজী এলাকার আশে-পাশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে ছিলো। তাই লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান ঘটেছিলো সে সময়। যে অজুহাতেই মিলটি বন্ধ হউক না কেন আসলে রাজনৈকিত বলির পাঠা হয় এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ জুট মিল আদমজী জুট মিলস। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসা পরই মিলটি বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়। যার বাস্তবায়ন ঘটে ২০০২ সালের ৩০ শে জুন। আগাম কোন ঘোষনা ছাড়াই মিলটি বন্ধ করে দেওয়াতে অনেকে আদমজীর শোক ভুলতে না পেরে চিরতরে চলে গেছেন না ফেরার দেশে। মিল বন্ধের দীর্ঘ ১৭ বছর পার হলেও আজও কান্না থামেনি আদমজীর সেসব মানুষের, যারা শৈশর, কৈশর কাটিয়েছেন আদমজীতে। আদমজীর মানুষের আজও নিরবে হদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। শুধু যে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে তাই নয়, আকস্মিক ভাবে মিলটি বন্ধ হওয়ায় অনেক শিক্ষার্থীর লেখা-পড়া বন্ধ হয়ে গিয়ে ছিলো। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত অন্ধকারে ঢেকে গিয়ে ছিলো। অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে ছিলো আদমজীবাসী। আদমজীতে কাটানো প্রতিটি মূহূর্তের স্মৃতি আদমজীবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না তবুও আদমজীর প্রতি তাদের ভালোবাসা চির অক্ষয়।