রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা

আবু কাওছার মিঠু
Update Time : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সালাউদ্দিন মিয়ার খরিদকৃত ৯ শতাংশ জমির উপর নির্মিত ঘর গেইট ভেঙ্গে লুটপাট চালিয়ে পুনরায় সীমানা প্রাচীর নির্মাণ করে সম্পত্তি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার জহিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার সালাউদ্দিন মিয়ার ভুলতা মৌজার এসএ- ৩১৯, আরএস-৪৪৫ নং খতিয়ানে, এসএ-৮২৪ ও আরএস- ১৫৭২ নং দাগে ৯ শতাংশ সম্পত্তি ক্রয় করে সীমানা প্রাচীরসহ একটি ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় এ সম্পত্তিতে আদালতে ৩১৪/২২ দেওয়ানী মামলা দায়ের করা হয়। মামলাতে উল্লেখ থাকে মামলা চলমান অবস্থায় বাদী/বিবাদী কোনো পক্ষই সম্পত্তিতে কোনো প্রকার কার্যক্রম চালাতে পারবে না।

কিন্ত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ মধ্যপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে জহিরুলের নেতৃত্বে সম্পত্তিতে জোরপূর্বক ভাবে পূর্বের স্থাপনা একটি ঘর ও দুটি লোহার গেইট ভেঙ্গে লুট করে নিয়ে যায়। এতে ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে ওই সমম্পত্তিতে বালু ভরাট করে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করে । এ সীমানা প্রাচীর নির্মাণ ও বালু ভরাটের বাঁধা দিলে জহিরুলের নেতৃত্বে ৫০/৬০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে রাম দা, ছেন, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিনের পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সীমানা প্রাচীর নির্মাণ ও বালু ভরাটের কাজে বাধা দিলে মেরে ফেলবে বলে হুমকি হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ ঘটনায় জমির মালিক সালাউদ্দিনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মতূজাবাদ এলাকার মৃত আক্কাস আলীর ছেলে জহিরুল ইসলাম (৫০), তার ছেলে ইমন (২৬)সহ আরো অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি যুবায়ের হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ###