সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম:
সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের নূরনগরের চিহ্নিত সন্ত্রাসী মামলাবাজ  জুলুমকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানব বন্ধন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী মামলাবাজ জুলুমকারী আওয়ামীলীগের দালাল হেলাল উদ্দীন গংদের দ্রæত গ্রেফতার , দৃষ্টান্ত মূলক শাস্তি ও তাদের হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য ভুক্তভোগীর পরিবার ও এলকাবাসীর পক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৬ ই মার্চ ( বৃহস্পতিবার ) বিকাল চার টায় ১০৪ নং লক্ষèীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম, নিমাই চন্দ্র মন্ডল , মোঃ রেজাউল করিম , মোছাঃ খাদিজা বেগম। মানব বন্ধনে ভুক্তিভোগী পরিবার বলেন , শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের মীর্জাপুর গ্রামের জহুর আলী গাজীর পুত্র হেলাল উদ্দীন , মৃত সোহরাব আলী গাজীর পুত্র জহুর আলী গাজী , লক্ষœীনাথ গ্রামের এবাদুল গাজীর পুত্র আব্দুস সালাম , রমজাননগর ইউনিয়নের হরিনাগাড়ীর জাকির হোসেন ছোট , মৃত সোহরাব আলী গাজীর পুত্র জালালউদ্দীন গাজী, আনোয়ার মোড়লের পুত্র মাহবুবুর রহমান , আব্দুল আজিজ খোকনের পুত্র মোহাম্মাদ আলী , মোস্তফা মিস্ত্রীর পুত্র পিয়ার আলী মিস্ত্রী চিহ্নিত সন্ত্রাসী মামলাবাজ জুলুমকারী আওয়ামীলীগের দালাল। তারা প্রতিনিয়ত এলাকায় ত্রাসের সৃষ্টি করে চলেছে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের ভিতরে দিন পার করছে। বিগত ০১ ই ফেব্রæয়ারী সকাল ১০.৩০ মিনিটে তারা দেশীয় অস্ত্র নিয়ে রমজাননগর গ্রামের মৃত আদম আলী শেখের পুত্র শেখ মুজিবর রহমানকে গুরুত্বর যখম করে। বিষয়টি নিয়ে মুজিবর রহমান শেখের পুত্র রেজাউল করিম গত ০২ ই ফেব্রæয়ারী শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১। মামলা দায়ের হওয়ার পর হেলাল উদ্দীনগং রেজাউলকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী আতঙ্কে আছে। মানব বন্ধন থেকে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রæত গ্রেফতারের দাবী করা হয়।