সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম:
সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বিষ প্রয়োগে পাচ লাখ টাকা মাছ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর হরিনগর এলাকায় মৎস্য ঘেরে পুর্ব শুক্রুতার জের ধরে বিষ প্রয়োগে পাচ লাখ টাকার মাছ নষ্ট করার অভিযোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবে ক্ষতিগ্রস্ত ঘের মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুবিচারের দাবীতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন,উপজেলার ছোটভেটখালী গ্রামের শুকোর আলী গাইনের পুত্র রাশিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ছোট ভেটখালী এলাকার আব্দুল মাজেদ গাইন,সাইদুর সরদার,মন্জুর আলম সহ আরো অনেকে দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সুত্রে হরিনগর মৌজার ৩৭৫ নং খতিয়ানের ৩.৩৩ একর জমি শান্তি পুর্ন ভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসতেছিলাম কিন্তু , তারা আমাদের ভোগ দখলী মৎস্য ঘেরটি জবর দখলের লক্ষে বিভিন্ন ষড়যন্ত্র করে আসতেছিল।বিষয় বুঝতে পেরে আমরা গত ০৬/১০/২৪ তারিখে শ্যামনগর থানায় ২৪১ নং একটি সাধারন ডায়েরী করি। বিষয় টি জানতে পেরে উপরোক্ত প্রতিপক্ষরা দলবদ্ধ ভাবে গত ২৮/০২/২৫ তারিখে প্রকাশ্যে বিষ প্রয়োগ করে আমাদের মৎস্য ঘেরের প্রায় পাচ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় আমি রাশিদুল ইসলাম বাদী হয়ে উপরোক্ত ব্যক্তিদের শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন ওই এলাকার , মহাসিন আলম,মনিরুল ইসলাম,মফিজুর রহমান, রশিদ কাগুচী,মোঃ মনিরুল ইসলাম, মহাসিন কাগুচী,ফজের আলী গাইন।