শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তার অপসারনে দাবীতে ৫মদিনের মত ছাত্রদের অবস্থান কর্মসৃচী পালন।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আওয়ামী দলীয় সম্পৃক্ততা ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান কে অপসারনের দাবীতে শ্যামনগর সমাজজসেবা কার্য্যালয়ের সামনে টানা ৫ম দিনের মত অবস্থান কর্মসৃচি পালন করলো ছাত্র প্রতিনিধিরা।

 

এ সময় অবস্থান কর্মসৃচী থেকে ছাত্র প্রতিনিধী জি এম মাসুম বিল্লাহ বলেন,সদ্য কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী দলীয় করনের একাধিক অভিযোগ রয়েছে,এছাড়া সদ্য শ্যামনগর উপজেলায় পোষ্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান এর বিরুদ্ধে, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা,অসুস্থ রোগিদের সরকারী অনুদান প্রাপ্তদের ক্ষেত্রে দলীয়করণ, এছাড়া বিভিন্ন এতিমখানায় সরকাী সাহায্য প্রদানের ক্ষেত্রে মোটা টাকা হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে। এ সময় অপরছাত্রনেতা নুরুল হুদা বলেন,এধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাকে আমরা শ্যামনগরে দেখতে চাই না,তিনি বলেন,তাকে অন্যত্রে অপসারন না করা হলে আমরা ছাত্ররা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো,ছাত্রনেতা বিল্লাল হোসেন বলেন,আমরা ৫ম দিনেরমত অবস্থান কর্মসৃচী পালন করছি,এধরনের বির্তকিত অফিসার যাতে এ উপজেলায় যোগদান না করতে পারে সে জন্য অবস্থান কর্মসৃচী সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফি . সজীব ইসলাম, আরমান মজুমদার, ফয়সাল আল মামুন, রাকিব, আশরাফুল দোলন, আব্দুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, সরকার নিয়মনীতি মধ্যদিয়ে অবশ্যই বিষয়টি জরুরি ভাবে দেখা হবে