শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

রফিকুল ইসলাম রফিক
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

 

উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৫ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ০১ টি ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

এসময় ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে উলিপুরের ধরনীবাড়ি মধুপুর বাকারায় অবস্থিত জেএমএইচ ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

 

ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।