শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

আরিফ হাসান গজনবী 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

 

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘শিক্ষা ঐক্য প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদলের সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন।

 

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান।

 

 

এছাড়াও ছিলেন ছাত্রদল সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ইবরাহিম শেখ, আরিফ হাসান গজনবী, মঈন উদ্দিন,সদস্য ইমরান হাওলাদার তুহিন, রফিকুল ইসলাম, অপু রায়হান,পল্লব হোসাইন রাজু, ইকরামুল,ইয়সিন আরাফাত,আসলাম তালুকদার সহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও রামপাল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

####