শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রাম উলিপুরে সমাজ সেবা দিবস উদযাপন  ২০২৫

রফিকুল ইসলাম রফিক
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

“কেউ নেই পাশে যার সমাজ সেবা আছে তার ” এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে  জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা  চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুর রহমান (ভারপ্রাপ্ত)  উলিপুর, কুড়িগ্রাম | অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার

মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা বেগম সহ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ এবং উলিপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সভাপতি সম্পাদকবৃন্দসহ বিভিন্ন সেবাগ্রহীতা। এবং প্রিন্ট পেপার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে, গরিব অসহায় রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয় এবং ঋণ গ্রহীতাদের মাঝে চেক বিতরণ করা হয় ।