শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উলিপুরে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী নিখোঁজ

রফিকুল ইসলাম রফিক,
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ওমান প্রবাসী মোঃ সামছুল হক এর স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ পারভীন(৩০) আজ প্রায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে ।

ওমান প্রবাসী মোঃ সামছুল হক ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন। তথ্য পেয়ে সরেজমিনে অনুসন্ধানে যায় সাংবাদিক টিম।

এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামে। তথ্যানুসন্ধানে জানা যায়, প্রায় ১৭ বছর আগে উলিপুর গুনাইগাছ ইউনিয়নের মোঃ কপিল উদ্দিন এর পুত্র, মোঃ শামসুল হকের সাথে  মোঃ আব্দুল গফুর এর ছোট মেয়ে মোছাঃ শাহনাজ পারভীন এর শুভ বিবাহ  ৯/৯/২০০৯ ইং তারিখে পারিবারিক ভাবে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সুখেশান্তিতে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। বর্তমান ঐ দম্পতির এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্র জানান ২২/১২/২০২৪ ইং তারিখ রবিবার  সন্ধ্যা ছয়টা থেকে শাহনাজ বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরের মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র নেই , কিন্তু শাহনাজ পারভীনের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।

শাহনাজ পারভীনের বড় ভাই তারা মিয়া, সাংবাদিকদের বলেন প্রায় ১০ দিন আগে শাহনাজ পারভিন এবং শামসুল হকের মধ্যে মোবাইলে কথা কাটাকাটি হয় । এর কয়েকদিন পর ২২/১২/২০২৪ ইং তারিখ থেকে শাহনাজ পারভিন নিখোঁজ রয়েছে, তিনি আরো বলেন, শাহনাজ পারভীন এর স্বামী শামসুল হককে বিদেশে পাঠাতে শাহনাজ পারভীনের প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ হয়েছিল, শামসুল হক দুই বছর যাবত ওমানে রয়েছে। ঋণের  টাকায় বিদেশে যাওয়া এবং সুবিধামত উপার্জন না হওয়ায় , পাওনাদারদের চাপের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়, এর দুই দিন পর হঠাৎ করে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায় ।

তাকে খোঁজাখুঁজির জন্য আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব সব জায়গায় যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি, খোঁজাখুঁজি এখনো চলছে ।

এ বিষয়ে উলিপুর থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান যে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।