শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।অসুস্থদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার নিশ্চিত করেছেন। আরও ৪০/৫০ জন ভর্তির অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, কান্দি চার্চে (চার্চ অব বাংলাদেশ) সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল শিশু-কিশোরকে খাবার হিসেবে দুপুর ২টার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

 

স্বাস্থ্যকেন্দ্র সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

 

কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, ‘আমাদের সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। তাদের স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। এই শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আজ সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্য খেয়ে এই সমস্যা থেকে তারা অসুস্থ হয়েছে।’