শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ শিহাব উদ্দিন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

আজ সকাল ৪ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন সাজাইল ইউনিয়নের নিচু মাজড়া এলাকায় ঢাকা -খুলনা মহাসড়কের উপর ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো – ট ২৪-৫৬০৪) বেপরোয়া ও দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে রেন্ডি গাছের সাথে ধাক্কা দেয়।

এতে দূর্ঘটনার ফলে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের অজ্ঞাত (৩০) নামীয় হেল্পার ট্রাকের ভিতরে আটকা পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকের ড্রাইভার মাহবুব(৪০), পিতা: অজ্ঞাত, সাং-অজ্ঞাত গুরুতর আহত হয়। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস টিম সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ করেন।

 

 

 

বর্ণিত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।