শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রামে চেয়ারম‌্যানসহ ২ যুবলীগ নেতা আটক

রফিকুল ইসলাম রফিক
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামে এক ইউপি চেয়ারম‌্যানসহ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্প‌তিবার (১২ ডি‌সেম্বর) দুপু‌রে উলিপুর উপজেলার ধরনীবা‌ড়ি ইউনিয়‌নের বাম‌নের হাট বাজার থে‌কে ইউপি চেয়ারম‌্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। তি‌নি উপ‌জেলা কৃষক লী‌গ নেতা ছি‌লেন ব‌লে।

এর আগে গত বুধবার রা‌তে পৌর শহ‌রের পাট হাটি থেকে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র খোরশেদ আলম লিটন (৪৪) ও গুনাইগাছ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম‌কে (৪০) গুনাইগাছ ইউনিয়‌নের নাগরাকুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।