শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির সম্মেলন সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গতকাল ৬ ডিসেম্বর বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হলো

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ ও জেলা কমিটির সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা

চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. মাসুদ আলম সাগরের সভাপতিত্বে ও

দৈনিক যায়যায় কাল পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, ই টেন টেলিভিশনের চট্টগ্রাম করেসপন্ডেন্ট, সাদা কাগজ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ ফরহাদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব রাসেল সরকার, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এম ইউছুপ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ চৌধুরী, সামাজিক প্রতিষ্ঠান অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, সমাজ সেবক ও জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি মো. নুরুল আবছার তৌহিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন

সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল করিম নাহিদ, ইমরান আহম্মেদ, দৈনিক দেশবাংলার চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ সোহাগ আরেফিন, আফসার উদ্দীন মাস্টার, সাংবাদিক মাইন উদ্দিন, ইলিয়াছ সুমনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ৪৩ বছর যাবৎ সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এই সংগঠন ১৯৮২ সাল থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠা সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে।