শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে প্রধান শিক্ষক এনামুল হকের অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল

স্বাধীন আলম হোসেন 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

 

 

নিজস্ব প্রতিবেদক

 

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে শিক্ষক-কর্মচারীরা স্বাক্ষর করে লালপুর উপজেলা নির্বাহী অফিস সহ বিভিন্ন শিক্ষা দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগ গুলো আমলে নিয়ে তদন্ত করে এবং তদন্ত প্রতিবেদেন উর্ধতন কর্মকর্তা/দপ্তর বরাবর পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর-২৪)দুপুরে ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ কর্মীদের হাতে প্রতিবেদন কপি তুলে দিয়ে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ইতিপূর্বে প্রধান শিক্ষক এনামুল হক নিয়োগ জালিয়াতি,সেকসন জালিয়াতি,নিয়োগ বানিজ্য করেছেন যা প্রমাণিত হওয়ায় তাঁর বেতন বন্ধ।পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তুকির টাকা আত্মসাৎ,শিক্ষকের বেতন কর্তন,ইচ্ছে মতো স্কুলে আসা-যাওয়া,ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচারীদের অতিষ্ঠ কর কার্যক্রম করলে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।এমনকি অনুমোদিত ভাবে প্রধান শিক্ষক এনামুল হক বিদ্যালয়ে অনুপস্থিত থাকে যার কারণে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটে।বর্তমানেও তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে,৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন ও ১০ম শ্রেণির ফরম ফিলাপ বাদ আছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে।তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ আছে যে,ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের আনীত সকল অভিযোগ যাচাই-বাছাই ও তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদন ডকেট নং-বি/প ৯৫৫

তাং ০১/১২/২০২৪ ইং

স্মারক সংখ্যা-০৫.৪৩,৬৯৪৪.০০০.০৩.০৪৩.২০-১০১১

এ বিষয়ে তদন্ত প্রতিবেদন সংবাদ কর্মীদের হাতে তুলে দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জানান,উর্ধতন/শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে আমরা এই প্রধান শিক্ষকের বিহিত চাই।