শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পূর্তি আজ 

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

 

 

 

 

 

স ম জিয়াউর রহমান :

⁨আজ ঐতিহাসিক ২ ডিসেম্বর, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পূর্তি।

 

দীর্ঘদিন চলমান রক্তপাত ও সংঘাত নিরসন এবং পাহাড়ে ঐক্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯৭ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের উদ্যোগে আজকের এই দিনে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কোনো প্রকার তৃতীয় মধ্যস্থতা ছাড়াই স্বাক্ষরিত হয় চুক্তিটি, যা সারাবিশ্বে এক অনন্য দৃষ্টান্ত।

 

বর্তমান অবৈধ ইউনুস সরকারের চরম অবহেলার কারনে দিন দিন পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটছে। অবৈধ সরকার কতৃক শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলে পাহাড়ের ঐক্যবদ্ধতা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী।

 

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। (২০ সেপ্টেম্বর সকালে এই অস্থিরতা ছড়িয়ে পড়ে রাঙামাটি জেলায়ও, যেখানে বিভিন্ন সংঘর্ষে ৪ জন নিহত হন। অবৈধ সরকার কতৃক আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যার্থতার কারণে এ বছর পাবত্য এলাকায় অনুষ্ঠিত হয় নি প্রবারণা পূর্ণিমা’র ঐতিহ্যবাহী “কঠিন চীবর দান” অনুষ্ঠান। যা খুবই দুঃখজনক।

 

বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করার ব্যপারে সরকারের এরূপ অবহেলা ও উদাসীতার প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই!⁩