শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মৃত ব্যাক্তির পরিচয়ের খোঁজে বেনাপোল পোর্ট থানা পুলিশ   

মনির হোসেন,
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

 

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটখালী চরের মাঠ সংলগ্ন জনৈক তবিবুর রহমান এর আম বাগানের উত্তর পাশে ইছামতি নদীর তীরে ভাসমান অবস্থায় গত ১৩ আগষ্ট/২০২৪ ইং তারিখ আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে বেনাপোল পোর্টথানা পুলিশ। স্থানীয় লোকজন নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

অজ্ঞাতনামা ঐ মৃত ব্যাক্তির উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা বর্ণের, অধিকাংশ জায়গায় চামড়া ওঠা সাদা, গায়ে কফি রংয়ের স্যান্ডো গেঞ্জি এবং পরনে নীল রংয়ের লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে পাওয়া যায়।

 

লাশ উদ্ধারকালীন সময় লাশটির শরীরে পোকা ধরেছিল, বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পোস্টমর্টেমের পরে ‘আঞ্জুমান মফিদুল ইসলাম’র সহায়তায় যশোর কারবালা কবরস্থানে লাশটি দাফন করা হয়।

 

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর -৪, তারিখ:১৪/০৮/২০২৪ ইং ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

 

উক্ত লাশের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায় নাই, মামলাটি তদন্তাধীন। অজ্ঞাতনামা উক্ত লাশটি যদি কারও আত্মীয়-স্বজন বা পরিচিত হয় তবে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সরাসরি যোগাযোগ করুন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-১৪৩৩৮৮।