শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চট্টগ্রামের অলংকার মোরে হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন 

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোরে আধুনিক শপিং মল হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামকে সুতিকার অর্থে বাণিজ্য নগরীতে পরিণত করতে হেভেন সিটি সেন্টার বিশেষ ভূমিকা পালন করবে। বহুল জনঅধ্যুষিত এলাকা অলংকার মোরে হেভেন সিটি সেন্টার যাত্রা শুরু করেছে এটা নগরবাসীর জন্য একটি সুসংবাদ।

হেভেন সিটি সেন্টারের ভূমি মালিক ডা: পূর্ণেন্দু বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া, হেভেন এসেটস লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হেভেন সিটি সেন্টারের উপদেষ্টা এডভোকেট জামাল উদ্দিন, হেভেন এসেটস লিমিটেডের এমডি ইন্জিনিয়ার রহমত উল্লাহ, হেভেন সিটি সেন্টারের ভূমি মালিক মো: মনোয়ার হোসেনসহ অন্যান্য ভূমি মালিক ও হেভেন এসেটস লিমিটেডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি চসিক মেয়র ডা; শাহাদাত হোসেন ফিতা কেটে হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের মেজবানের আয়োজন করা হয়।