বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আশাশুনিতে জামায়াতের সিরাতুন্নবী  (সঃ) মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ মারুফ বিল্লাহ :
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

 

শেখ মারুফ বিল্লাহ :

কালিগজ্ঞ প্রতিনিধি :

 

আশাশুনিতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আশাশুনি ইয়াং সোসাইটি ও সদর ইউনিয়ন জামায়াত এ মাহফিলের আয়োজন করে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন ও ডাক্তার রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা জামায়াতের সাবেক আমির শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মুর্তাজা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এড. শহিদুল ইসলাম বাচ্চু সাতক্ষীরা শহর শাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম প্রমূখ। বক্তাগণ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী আলোচনা ও দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।

ইসলামী সংগীত পরিবেশন করে সাতক্ষীরা কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী, আশাশুনির তরঙ্গ শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরার তাজাল্লা শিল্পী গোষ্ঠী এবং সবশেষে একক ইসলামী সংগীত পরিবেশন করেন এড. রোকনুজ্জামান।