শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খুলনায় নিরাপদ সড়ক চাই’র বৃক্ষরোপন কর্মসূচি পালন

এম শাহরিয়ার তাজ
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

 

 

এম শাহরিয়ার তাজ খুলনা প্রতিনিধি

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।

 

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে মহানগরীর নিরালা পার্ক প্রাঙ্গনে পেয়ারা গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

নিরাপদ সড়ক চাই নিসচার মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মাহমুদ হাসান সোহেল, মো. শাহ নেওয়াজ, বিপ্লবী কাজী খলিল।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. এম এ সাদী, সদস্য জিহাদ আমিন আপন, মো. তামিম, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রনি গাজী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন আরিক, খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী সাদমান সাকিব সিহাব প্রমুখ।

 

সভায় জানানো হয়, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা বিষয়ে আলোচনা সভা, চালক ও জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা, জনসচেতনতা বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সাথে মতবিনিময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আহতদের সংবর্ধনা প্রদান, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় নিহত পারিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাত, দূর্ঘটনা প্রবন এলাকায় সচেতনতামূলক ব্যানার ফেস্টুন স্থাপনসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।