শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর পৌরসভার উদ্যোগে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ভয়েস অফ সুন্দরবন রিপোর্ট: আবদুল্লাহ আল মামুন

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে পৌর প্রশাসক (উপজেলা সহকারী কমিশানর (ভুূমি) আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্তর এলাকা থেকে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে লার্ভি সাইট চিহ্নিত করে মশার লার্ভা নষ্টের জন্য এমন উদ্যোগ নেয়া হয়।

এসময় পৌরসভার প্রশাসক জনাব আব্দুল্লাহ আল রিফাত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সহকারী অ্যধাপক সামিউল মনির, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, সাংবাদিক উৎপল মন্ডল, ডা. আবু কওছার প্রমুখ।

কার্যক্রমের উদ্বোধনকালে পৌর প্রশাসক বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। বদ্ধ স্থানে পানি জমে থাকার বিষয়টি সমাধানের সাথে সাথে গৃহস্থলীর পাশর্^স্থ ড্রেন ও জলাকার ছাড়াও বাড়ির পাশর্^স্ত বাগান পরিস্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পৌরসভা গঠনে তিনি সকল নাগরিকের আন্তরিক সহায়তা চান।