শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোন অন্যায়ের সাথে আপোষ নয়-পুলিশ সুপার পিরোজপুর

মো: নিয়াজ ফেরদৌস সজিব
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

 

মো: নিয়াজ ফেরদৌস সজিব,পিরোজপুরঃ

ধবার সকাল ১১ টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, ইসলামীমা আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া, সাবেক পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপি’র সদস্য সচিব নুরুজ্জামান গাজী লাভলু, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি (এরশাদ) নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করে। সভার শুরুতে জেলা পুলিশ সুপার খান মোঃ আবু নাসের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে আমাকে মতামত দিবেন যে, আগামী দিনে আপনারা কি রকমের পিরোজপুর চান, আমি আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনের আপনাদের প্রত্যাশিত পিরোজপুর বিনির্মাণের চেষ্টা করব। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, দখলদার, চাঁদাবাজ, লুটতরাজকারীমুক্ত পিরোজপুর উপহার দেয়ার জন্য পুলিশ সুপারকে আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, সুন্দর পিরোজপুর গড়ার ক্ষেত্রে দল মত নির্বিশেষে পিরোজপুরে সকল মানুষের সহযোগিতা লাগবে বলে জানান। তিনি বলেন, সন্ত্রাসী গ্রেপ্তার করা হলে সে কোন দলের হলেও তার জন্য কোন অন্যায় সুপারিশ যেন না আসে। সন্ত্রাসীরা কোন দলের তিনি তা দেখবেন না। তিনি বলেন, সন্ত্রাসীদের জন্য কোন দলের পক্ষ থেকে যেন আমার কাছে কোন তদবির না আসে; তাহলে আপনাদেরকে আমি একটি সুন্দর প্রিয় সুর উপহার দিতে পারব বলে বিশ্বাস করি।

প্রতিশ্রুতি দিলেন আমি চাই আপনারা কথা এবং কাজে আগামী দিনে তার প্রতিফলন ঘটাবেন। আমি আগামী দিনে পিরোজপুরে অপরাধীদের সাথে সম্পৃক্ত কোন দলীয় কর্মচারী পাই আমি তাকে আইনের আওতায় এনে স্বাস্থ্যের ব্যবস্থা করব সে ক্ষেত্রে আপনারা কেউ আমাকে সুপারিশ করবেন না। পারবেন তো উপস্থিত নেতৃবৃন্দ তাকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন প্রতিশ্রুতি দেন। বলেন আমি কাজ করতে গিয়ে যেন কোন সুপারিশ তদবিরে আমার কাজ যেন বাদাগ্রস্ত না হয়। আমার কাজে যদি কোন প্রকার বাধা না আসে তাহলে আমি একটি সুন্দর পিরোজপুর গঠন করে বাংলাদেশে একটি সুন্দর জেলা হিসেবে উপস্থাপন করতে সচেষ্ট হব এ ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি। পুলিশ সুপার বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে প্রয়োজনে আমি এখান থেকে চলে যাব তবুও কোন অন্যায়ের সাথে আপোষ করবো না।