শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

জি এম রাজু আহমেদ
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকালে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্ততি সভায় জানানো হয়, এবার উপজেলায় ৬৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা প্রশাসন থেকে জানানো হয় দুর্গা পুজায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ অন্যান্যরা সুষ্ঠভাবে পুজা অনুষ্ঠিত হওয়ার লক্ষে দায়িত্ব পালন করবেন।

প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মন্ডপ কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল গঠন ও স্বেচ্ছাসেবকের পরিচয়পত্র প্রদানের ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে বলা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেজর মুশফিক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তাইজুর রহমান, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা আশেক ই এলাহী মুন্না, পুজা মন্ডপ কমিটির পক্ষে সঞ্জয় রপ্তান, সুকুমার বিশ^াস প্রমুখ। সভায় উপজেলা প্রশাসন থেকে দুর্গাপূজায় সরকারি অনুদান প্রদানের কথা বলা হয়।