রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীর মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপদেষ্টা নুরজাহান বেগম

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

 

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী

। অদ্য ২৫/৯/২৪ ইং বিকেলে,নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর উপদেষ্টা নুরজাহান বেগম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিনুল হক শামীম, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিচালক ,ডাক্তার মোঃ নিলিম ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কিবরিয়া গাজী, তিনি বলেন আমাদের এই কমিউনিটি ক্লিনিকে আসা-যাওয়ার রাস্তাটুকু পাকা করন করার ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান । মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক এর সভাপতি মোঃ জহিরুল হক গাজী নিপু ,সাদেক গাজী, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক শাহাদাত হোসেন রাজু, সাংবাদিক আরিফ হাসান, সাংবাদিক কামাল প্রধান, তিনি বলেন সাংবাদিকদের প্রতি একটু নজর রাখবেন সাংবাদিকরা বর্তমান অসহায় সাংবাদিকদের বেতন ভাতা ব্যবস্থা করলে দুর্নীতি অনেকটা কমে যাবে, সাংবাদিক খন্দকার আমির হোসেন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ। মাননীয় উপদেষ্টা বলেন, আমি নরসিংদীতে আসছি নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতাল দেখেছি এখানে এসেছি সবার সাথে আলাপ হলো ,আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অনেক সমস্যা আছে ,সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে , সমস্যাগুলো কোন কোন জায়গায় এ সমস্যা গুলো বুঝার জন্য আজকে এখানে আমার আশা, আমাদের লোকজনের সাথে আলাপ করেছি প্রথমে সদর হাসপাতাল দেখলাম , জেলা হাসপাতাল দেখলাম,এখানে রোগী ধারন ক্ষমতা ১০০ জন এখানে আছে দেড়শ , এছাড়াও হাসপাতালে রোগী ছাড়া ,অন্যান্য সময় লোকজন থাকার কথা না। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, একজন রোগীর সাথে চার-পাঁচজন চলে আসে। সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মেয়ে গুলা বয়স এখনো হয় নাই তারা মা হয়ে যাচ্ছে ,এটা আমাদের দায়িত্ব এটা শুধু সরকারের দায়িত্ব না। এখানে ডাক্তার থাকতে চায় না কি কারনে , সেই সমস্যার সমাধান এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা আছেন তারা অনেক ভালো ডাক্তার বলে এখানে থাকছেন , আমাদের একজন রোগীর সাথে একজন থাকতে হবে, এখানে চার-পাঁচজন আসা-যাওয়া করিলে রোগীর সঠিক চিকিৎসা করতে সমস্যা সৃষ্টি হয়।