শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

ওমর ফারুক
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ভয়েস অফ সুন্দরবন রিপোর্ট: ওমর ফারুক

শ্যামনগরে কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রবীণ কৃষক শান্তি রঞ্জন সরদারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন হায়বাতপুর সেবা কৃষক সংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

প্রশিক্ষক শেখ সিরাজুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষক ফসল উৎপাদন করবে এবং বীজ সংরক্ষণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে কৃষকরা বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভালো বীজ ও ভালো জাত সম্পর্কে ধারণা নিতে হবে। মানসম্মত বীজই আমাদের সম্পদ। বীজ যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে ভালো ফলন পাওযা যায়। তাই বীজ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিৎ। সেক্ষেত্রে গাছের ভালো ফলটি নির্বাচন করতে হবে এবং সেটি গাছে ভালোভাবে পাকিয়ে রোদে দিতে হবে।

তিনি ভালো বীজের গুণাগুণ তুলে ধরে বলেন, বীজ উজ্জ্বল, সুন্দর, সতেজ, পুষ্ট এবং বড় দানা সম্পন্ন হতে হবে। বীজের মধ্যে অন্য জাতের মিশ্রণ আছে কিনা খেয়াল রাখতে হবে। যে বীজই হোক না কেন ফল ভালোভাবে পাকার পরে তা সংগ্রহ করতে হবে। এছাড়াও সব রকমের ফসল চাষে জৈব সার ও জৈব বালাইনাশক এর ব্যবহার বাড়াতে হবে। প্রশিক্ষণে কুলতলী গ্রামের ৩০জন কৃষক-কৃষাণী অংশ নেন।