বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিলকিস বেগম (৪৫)একজন বাঘ বিধবা,নেই মাথা গোজার ঠাই জলবদ্ধ জীবনযাপণ থেকে মুক্তিচান,,,

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ভয়েস অফ সুন্দরবন স্টাফ রিপোর্টার

 

বিলকিস বেগম স্বামী মৃত জায়েদ আলী গাবুরা ২ নং ওয়ার্ডের বাসিন্দা নিদারুন কষ্টে দিনাতিপাত করছে নেই মাথাগোজার নিরাপদ ঠাই, স্বামী সুন্দরবনে মোওয়ালী ছিলেন বাঘের আক্রমনে ২৫ বছর আগে নিহত হওয়ার পর তিন সন্তান নিয়ে ঠাই হয় পিতার বাড়ি সংলগ্ন নদীর ধারে নদীতে জাল টেনে জিবিকা নির্বাহ করে দুই মেয়েকে এলাকা বাসির সহযোগীতায় পাত্রস্থ করেছেন, একমাত্র ছেলে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হওয়ায় আয় করতে পারেনা।ফলে তার আর অবস্থার উন্নতি হয়নি এখনও প্রতিদিন দিনে ও রাতে নদীতে যেতে হয় মাছের পোনা ধরতে ঝড় তুফানে,অসুস্থতায় কোনদিন না যেতে পারলে তার খাবার জোটেনা একথা গুলো বলতে বলতে চোখের জল পড়ছিল টপ টপ করে ভাষা হারিয়ে ফেলছিলেন বিলকিস বেগম। বর্তমানে বেড়িবাঁধ প্রকল্পের কাজ শুরু হলে রাস্তার পাশের মাথা গোজার ঠাইটুকু হারিয়েছেন প্রতিবেশীদের সহযোগীতায় অন্যর ভিটায় একটু যায়গা পেলেও ঠিকাদার এর খামখেয়ালি পনায় আধাভরাট পুকুরের মাঝে জলাবদ্ধ জীবন যাপন তার,, বৃষ্টিতে বসে থাকতে হয় উপর দিয়ে পানি পড়ে আবার পুকুরে পানি বেশি হলে মেঝেতে ও পানি উঠে যায়,কাজের ঠিকাদার ও স্হানীয় মেম্বর সাহেবদের মনভুলানো আশ্বাসে এভাবে চলছে কয়েক মাস। নিদারুন কষ্টে জীবনযাপনের হাত থেকে মুক্তি পেতে সকল সচেতন মহল ,উপজেলা নির্বাহি অফিসার, জেলাপ্রশাসক সহ সকলের প্রতি সহযোগীতা কামনা করেছেন।