শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দুস্থ ও অসহায় মানুষের জন্য রিডা প্রাইভেট হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগরের রিডা প্রাইভেট হাসপাতালের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় রিডা হাসপাতাল চত্বরে এই আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ মাসুদুল আলম দোহা।

 

বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপক (এসপিও) বাংলাদেশ কৃষি ব্যাংক(শ্যামনগর শাখা) অরুণ কুমার মন্ডল এবং সভাপতি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর এস কে সিরাজ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিডা হাসপাতালের ফাউন্ডার ও সিইও আব্দুল্যাহ আল মামুন।

 

রিডা হাসপাতাল এবং “সিপা” সংগঠনের যৌথ সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শীতার্ত মানুষের দুঃখ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে শতাধিক দুস্থ ও অসহায় মানুষ শীতবস্ত্র পান।

 

রিডা হাসপাতালের ফাউন্ডার ও সিইও আব্দুল্যাহ আল মামুন বলেন, দুস্থ ও অসহায় মানুষের হতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। উপকূলীয় জনপদে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

 

রিডা হাসপাতালের এই মহতী উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন।