শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে কিশোরীর শ্রীলতা হানি ও অভিভাবক কে বেধড়ক মারপিটের অভিযোগ 

আরিফ হাসান গজনবী 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

 

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল,প্রতিনিধি,বাগেরহাট

 

জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে শ্রীলতা হানির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায় গত ২রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ফরহাদ শেখ এর কন্যা জান্নাতুল মাওয়া সহ তার পরিবারের সকলে একটা বিয়ের প্রোগ্রাম থেকে আসার পথে রামপাল থানাধীন রাজনগর ইউনিয়নের কালিবাড়ি বাজার মোড়ে এসে, ফরহাদ শেখ তার স্ত্রী এবং দুই মেয়েকে নসিমন গাড়ির ওপার বসিয়ে রেখে বাজার করতে যান এ সময় আবুল শেখ এর পুত্র বখাটে যুবক রসুল শেখ নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী জান্নাতুল মাওয়া কে তার হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। এ সময় চিৎকারের শব্দ শুনে বাজার করতে থাকা জান্নাতুল মাওয়ার পিতা মোহাম্মদ ফরহাদ শেখ দৌড়ে ছুটে আসে, ঘটনাস্থলে এসে বখাটে যুবক রসূল শেখ কে জিজ্ঞাসাবাদ করিলে তার উপর ছড়াও হয়ে ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। এ সময় তরিক গাজী, রাজু শেখ, নাহিদুল শেখ, হুসাইন শেখ, আব্দুর রশিদ গাজী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসিয়া একযোগে এলোপাথারি কিল, ঘুসি ও লাথি মেরে শরীলের বিভিন্ন স্থানে নীল ফুলা জখম করে, এক পর্যায়ে রসূল শেখ পাশের কোন এক স্থান হতে লোহার রোড আনিয়া রক্তাক্ত কাটা ও ফাটা যখম করে। এ সময় ফরহাদ শেখ এর স্ত্রী লাকি বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তরিক গাজী কিল ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীল ফোলা যখম করে পরিহিতো কাপড় টানা হিচড়া করিয়া শ্রীলতা হানি ঘটায়। তরিক গাজী আসিয়া লাখি বেগমের গলায় থাকা স্বর্ণের আট আনা ওজনের চেন নিয়ে যায় এ সময় নাহিদুল শেখ কাছে থাকা নগদ অর্থ নিয়ে যায় ও তার ১০ বছরের শিশু কন্যাকে বুকের উপর লাথি মেরে রাস্তায় ফেলে দেয়, এক পর্যায়ে তারা আত্মরক্ষার ক্ষেত্রে চিৎকার করিলে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় লোকজন এর সহায়তায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করানো হয়।

 

এ বিষয়ে রামপাল থানা বরাবর ভুক্তভোগী ফরহাদ শেখ এর স্ত্রী লাখি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।

 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।