শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে শান্তি ও সম্প্রীতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

এস এম শাহাদাত
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

 

 

এস এম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার কালিগঞ্জ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও (এম আই পি এস) প্রকল্পের সহযোগিতায় শান্তি সম্প্রীতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা পিএনজি গ্রুপের সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,তিনি বলেন সাম্প্রতিক সময়ে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে যা আমাদের সামাজিক বন্ধন ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু অপপ্রচার আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আহ্বান জানান।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরউল্লা ইব্রাহিম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান,সাবেক এম্বাসেডর লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ গফুর প্রমুখ। এসময়ে পিএফজি গ্রুপের সদস্য, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।