শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

মোহাম্মদ আবু নাছের
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর ) গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ (৩৫ এসটি ব্যাটালিয়ন) এর নেতৃত্বে রোববার দিবাগত রাত ১টায় সেনবাগ থানাধীন ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন এর আওয়ামী লীগ সমর্থিত পলাতক চেয়ারম্যান ফিরোজ আলম রিগানের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ অপারেশন শুরু করেন। তখন বাসার কোন লোকজন উপস্থিত ছিল না। প্রায় ১ ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার বসতঘরের সামনে রাখা বিভিন্ন প্লাস্টিকের বস্তার ভিতর একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (বিদেশী) পাওয়া যায়।

উপস্থিত সাক্ষীদের সামনে এসআই জাকির হোসেন উদ্ধারকৃত অস্ত্রটি মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা হয়নি। পরিত্যক্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করার কথা নিশ্চিত করেন।