শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

রিপোর্ট :জি এম রাজু আহমেদ

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাস স্ট্যান্ডে ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জিএম সাদেকুর রহমান সাদেমের সভাপতিত্বে সোমবার বিকালে এক সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, সাবেক ইউপি সদস্য আ ক মজিবর রহমান, সাইদুল ইসলাম , বীরেন্দ্রনাথ বিশ্বাস, জামাত নেতা রফিকুল ইসলাম, জেলা খেলাফত নেতা মাওলানা মোস্তফা, সমাজসেবক হিরো লাল মন্ডল, আব্দুল বারী, দিলীপ কুমার মুখার্জি, মুক্তিযোদ্ধা সুখেন্দ্র মিস্ত্রি, সমাজসেবক আসমত আলী প্রমূখ। এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেক বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নে হিন্দু-মুসলিম সকলেই সমানভাবে, সমান অধিকার নিয়ে বসবাস করবে কোন ভেদাভেদ থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি আমি। আমি আপনাদের সকলের সহযোগিতা সর্বদা কামনা করি। আওয়ামী লীগ সরকারের উপজেলা আওয়ামী লীগের নেতা ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শোকর আলী যেভাবে হিন্দু মুসলিমের উপর অত্যাচার নির্যাতন করেছে সেটি আর কোনদিন হবে নাএবং আমি তা হতে দেব না আমার জীবন থাকতে।