শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাবেক এমপি ফারুক চৌধুরিসহ ৬৯ জনের নামে মামলা

নরুন নবী
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

 

 

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আলোচিত সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নামে একটি মামলা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মো. আরিফ (২৩) নামের এক তরুণ বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন।আরিফের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায়। গত ৫ আগস্ট গোদাগাড়ীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। চিকিৎসায় সুস্থ হওয়ার পর এ মামলা করলেন।মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বদিউজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ রয়েছে।এছাড়া মামলায় আরও অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। তারা ঘটনার দিন গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি উত্তরভূমিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন উপপরিদর্শককে (এসআই) মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।