শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ।

মোঃ নূর হোসেন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

 

 

মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ ই ডিসেম্বর শনিবার সকাল ৯ টা লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমন্বয়ক কমিটির উদ্যোগে বাংলাদেশ ইবতেদায়ী পরিষদের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল এর সভাপতিত্বে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড,আবদুছ ছবুর মাতুব্বর,সমন্বয়ক,বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জাতীয় সমন্বয়ক কমিটি।

বিশেষ অতিথিঃ অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন মাহমুদ,উপদেষ্টা, বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, লক্ষ্মীপুর জেলা।

প্রফেসর মনির আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা।

অধ্যাপক মু আব্দুর রহমান,সেক্রেটারী বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা।

মাওলানা আবদুর রহিম, সমন্বয়ক চট্টগ্রাম বিভাগ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিক্ষক নেতা মাওলানা হাবিবুর রহমান জসিম,মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা আঃ রহমান, মাওলানা আঃ রব,মাওলানা মাকছুদুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ড, আবদুছ ছবুর মাতুব্বর বলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রুপকার ও প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮০০০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন দিয়েছেন। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কমিনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কে একই পরিপত্রে ৫০০ টাকা করে মাসিক সন্মানি নির্ধারণ করেন। ২০১৩ সালে আওয়ামী লীগে সরকার ২৬ হাজার কমিটি ও রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করেন আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো ক্রমান্বয়ে প্রধান শিক্ষক ৩৫০০ টাকা আর সহকারী শিক্ষক ৩৩০০ টাকা সম্মানী বৃদ্ধি করা হয়।বাকী মাদ্রাসার শিক্ষকেরা কোন বেতন বাতা না-পেয়ে মানবেতর জীবনযাপন করে। প্রায় দশ হাজার মাদ্রাসা বিলুপ্তির পথে। বাংলাদেশ ভ্যানবেইজ জরিপে ৭৪৫৩ টি মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়। আমার এসব মাদ্রাসা গুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ চাই, স্হায়ী রেজিস্ট্রেশন চাই, এবং ছাত্র-ছাত্রীদের ফিডিং সহ উপবৃত্তি চাই।