শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন

এস এম শাহাদাত
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

 

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে জনতা ব্যাংকের শাখাটি স্থায়ীকরণে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে আশাশুনী টু কালিগঞ্জ সড়কের উজিরপুর বাজার মোড়ে মানববন্ধন সকলের একটাই দাবী জনতা ব্যাংকের শাখাটি এবাজরেই স্থায়ীভাবে থাকুক। চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইসলাম মোড়ল, ব্যবসায়ী তাপস কুমার বৈদ, ব্যবসায়ী জাকির হোসেন, ব্যবসায়ী মাহবুবর রহমান, ব্যবসায়ী আরিফুর রহমান বাবু, ব্যবসায়ী হাবিবুর রহমান, ব্যবসায়ী নিরঞ্জন দেবনাথ, এনজিও কর্মী স্বরস্বতি বৈরাগী ও জামায়াত নেতা আরিফুর রহমান সহ শতাধীক ব্যাক্তিবর্গ। তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লীষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধনের আয়োজকবৃন্দ বলেন জনতা ব্যাংকের উজিরপুর বাজারের শাখাটি রাখতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, কেননা এই শাখা থেকে প্রতিদিন শতশত ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মকনুষ সুবিধা পেয়ে থাকেন। সুতরাং ব্যাংকটি স্থায়ীভাবে রাখার জন্য চেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।