শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রাম মাটি ও মানুষের নেতা বলে খ্যাত মোঃ জাফর আলীর কনিষ্ঠ পুত্র হত্যা মামলায় গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক,
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

 

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম

 

কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সা‌বেক এম‌পি ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো. জাফর আলীর ছোট ছে‌লে মোঃ জা‌হেদুল ইসলাম সবুজ‌কে (৩৯) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকা‌লে রংপুর শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে র‌্যাব-১৩-এর মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ ঘটনা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতার সবুজ খাদ‌্য বিভা‌গের অধীন খাদ‌্য প‌রিদর্শক প‌দে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ‌্য বিভা‌গে যুক্ত থাক‌লেও প‌রে দিনাজপুর খাদ‌্য বিভা‌গে বদ‌লি হন। বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতা আন্দোল‌নে কু‌ড়িগ্রা‌মে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত‌্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি তি‌নি। আওয়ামী লীগ সরকার পত‌নের পর থে‌কে তি‌নি আত্ম‌গোপ‌নে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

ওসি নাজমুল আলম ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর থানায় দা‌য়ের হওয়া হত‌্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর আসা‌মি। রংপুর র‌্যাব-১৩ তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে। আমা‌দের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসা‌মিকে আন‌তে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে বুধবার (৪ ডিসেম্বর) আদাল‌তে সোপর্দ করা হ‌বে।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫শ থেকে ৬শ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ধৃত ঘটনা চলমান হত্যা মামলার অংশ হিসেবে রয়েছে মর্মে কুড়িগ্রাম সদর থানা প্রশাসন সূত্রে জানিয়েছেন।