শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

৪৮ ঘন্টার আল্টিমেটাম রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ 

আবু কাওসার মিঠু
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

 

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা, নির্যাতন, গুলি বর্ষণের প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা।

 

গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ব্যানারে ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় বক্তব্যে রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম মামুন, দৈনিক যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ, আরটিভির সাংবাদিক এস এম রুবেল মাহমুদ, দৈনিক সংবাদের সাংবাদিক ইমদাদুল হক দুলাল, নিউজ ২৪ এর সাংবাদিক আলম হোসাইন,

দৈনিক তৃতীয় মাএা পএীকার মোঃআবু কাওছার মিঠু, দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে, ডেমরা প্রেসক্লাবের মাহবুব মনি, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন।

 

রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

উল্লেখ্য সংবাদ প্রকাশ করায় গত ১৭নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও গত ১ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। গত ২৯নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।

 

এ সকল ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)