বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও সমাবেশ

শেখ মাহতাব হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। বিগত ১৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য , স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসসহ প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে বিরাধীদলের কোন ঠাঁই হয়নি। ছাত্র-জনতার গণবিক্ষোভে, গণআক্রোশে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এ জন্য ক্ষমতায় এসে কোন অহঙ্কার দাম্বিকতা মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া নিজেকে শক্তিশালী মনে করা ঠিক নয় । রাজনীতিতে সব সময় মানুষকে ভালোবাসো, মানুষের দুঃখ কষ্টে পাশে থাকো, ভাই হিসাবে ভাইয়ের পাশে থেকো, ভালোবেসে মানুষের অন্তর জয় না করতে পারলে সে রাজনীতিতে কখনো মানুষ ভালোবাসা পায় না। তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরে আমাকে ৭ বছরের বেশি সময় জেলখানায় রাখা হয়েছে। ৬০ দিনের রিমান্ডে কাটাতে হয়েছে। তিনি আরো বলেন ডুমুরিয়া উপজেলা জলাবদ্ধতা নিরসনে নদীতে নেট পাটা তুলে দেওয়ার জন্য জোর দাবি জানান।

মঙ্গলবার দুপুর‌২টায় ডুমুরিয়া থানা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলের ডুমুরিয়া থানা আমীর মাওলানা মুখতার হুসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুল ইসলাম, গোলাম কুদ্দুস,জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, বায়তুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এড. ইউসুফ আলী, বি এন পি নেতা মোল্লা আবুল কাশেম, মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া থানার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাওলানা সিরাজুল ইসলাম, উত্তর ডুমুরিয়ার আমির সাইফুল্যাহ, সেক্রেটারি আলমগীর হোসেন,মোসলেম উদ্দিন, শিবিরের জেলা সভাপতি বেলাল হোসেন রিয়াদ, ডুমুরিয়া থানার সভাপতি শিবিরের আবু তাহের, শামিদুল হাসান, প্রমুখ।।